কিশোরগঞ্জের কটিয়াদীতে সাদিয়া আক্তার টুনি (০৯) নামে ৩য় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত শিক্ষার্থীর লাশ পাট ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পরিবার।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামে।
নিহত শিক্ষার্থী উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের চুন্নু মিয়ার মেয়ে ও লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যানুযায়ী, শুক্রবার (২ জুলাই) সকালে ওই শিক্ষার্থী বাবাকে ব্রক্ষপুত্র নদীর তীরে খুঁজতে যায় । এরপর থেকে ওই শিক্ষার্থীকে খুঁজে পাচ্ছিল না পরিবার। অনেক খোজাখুঁজি হলে ঘটনার সাড়ে চার ঘন্টার পর সাদিয়াকে একই এলাকার একটি পাট ক্ষেতে হাত পা বাঁধা অবস্থায় মৃত দেখতে পায় স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ থানায় নিয়ে যায় উপজেলা মডেল থানা পুলিশ।
এদিকে, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী বলেন,”ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের সুরতহাল সম্পূর্ন হয়েছে। পোস্টমর্টেমের জন্য হাসপাতালে প্রেরণ করব। পাশাপাশি আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।”
এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।




















