০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

‘স্মার্টফোন কিনে না দেওয়ায়’ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পিরোজপুরের ইন্দুরকানীতে ‘স্মার্টফোন কিনে না দেওয়ায়’ মার্জিয়া (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার কালামের মেয়ে মার্জিয়া। সে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য আ. রশিদ চৌকিদার জানান, ওই এসএসসি পরীক্ষার্থী মা-বাবার কাছে কয়েকদিন আগে একটি স্মার্ট মোবাইল সেট চেয়েছিল। মোবাইল সেট না দেওয়ায় অভিমানে তার কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।

ইন্দুরকানী থানার এসআই মো. ফরিদ আহম্মেদ জানান,  একটি মোবাইল ফোনের জন্য ওই স্কুলছাত্রী ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। অপমৃত্যু মামলা করে মরদেহটি ময়নাতদন্তের জন্য  পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

‘স্মার্টফোন কিনে না দেওয়ায়’ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত : ০৩:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১