শরীয়তপুর সদর হাসপাতলে মৃত্যু বরন করেছে বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ ছৈয়াল (৭০)। তার বাড়ি শরীয়তপুর পৌরসভার কাশাভোগ গ্রামে। প্রায় ১ সপ্তাহ যাবত সে জ্বরে আক্রান্ত হয়ে বাসায় ভুগছিলেন। কিন্তু কোন লাইসেন্সধারী ডাকারের কোন পরামর্শ বা চিকিৎসা নেয়নি। গত ৩ দিন যাবৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে সোমবার সকাল অনুমান ৭টায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ৯টায় সে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ যাবৎ শরীয়তপুরে করোনায় মারা গেছে ৩০ জন। গত ২৪ ঘন্টায় ৪৫ জনের করোনা টেষ্ট করা হলে ১৬ জনের করোনা সনাক্ত হয়। গত রোববার সনাক্ত ছিল ৫৬ জন। দিন দিন শরীয়তপুরে করোনা ছড়িয়ে পড়ছে। এখানে চিকিৎসাধীন রয়েছে ১৯৩ জন। এরা সকলেলেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছে। তবে ৪ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মুনির আহম্মেদ খান এসব খবর নিশ্চিত করেছেন।




















