ব্রাহ্মণবাড়িয়ায় দুইদিনে বাড়ি বাড়ি গিয়ে ৭৯ পরিবারে খাদ্য পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।
প্রতিটি পরিবারের সদস্যদের মধ্যে প্যাকেজ হিসেবে ১০ কেজি করে চাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, সেমাই, শিশু খাদ্য হিসেবে এক প্যাকেট গুড়ো দুধ, নুডলস ও পেঁয়াজ দেওয়া হচ্ছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ফলে সাময়িক কর্মহীন মানুষজন খাদ্য সহায়তার জন্য ৩৩৩- এ আবেদন করলে আমরা যাচাই-বাছাই করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।
তিনি বলেন, সোমবার ৫২টি পরিবার ও রোববার ২৭টি পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
খাদ্য বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস.আর ওসমান গনি সজীব উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















