০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

কুমিল্লায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মনোহরগঞ্জে আবদুর রহিম নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ঝলম ইউপির বিকচন্দা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম বিকচন্দা গ্রামের জাহিদ হোসেনের ছেলে। তিনি ওই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার।

মনোহরগঞ্জ থানার ওসি মাহবুবুল কবির জানান, পুকুরে মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে আবদুর রহিমের সঙ্গে একই এলাকার মৃত সেরাজুলের ছেলে রহমত আলীর বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল ৯টার দিকে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রহমত আলী তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা আবদুর রহিমকে উদ্ধার করে মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা রহমত আলীকে আটক করে গণপিটুনিয় দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

কুমিল্লায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৩:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১