১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সীমান্তে ৫ নারীসহ ৮ জন বাংলাদেশী আটক

ভারতে বিভিন্ন মেয়াদে সাজা খেটে অবৈধভাবে নওগাঁর সাপাহার সীমান্তে দিয়ে বাংলাদেশে আসার সময় ৫ নারীসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি) ব্যাটিলিয়ন-১৬ নওগাঁ। মঙ্গলবার ভোররাতে উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৭ পিলার এলাকার হরিণ মাঠে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার আব্দুর রহমান গাজীর ছেলে, জহুর আলী গাজী(৩৭), শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের শামছুল গাজির ছেলে আবু হাসান(৩২) ও তার স্ত্রী নুরনাহার বেগম(২৭), কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের জহুর আলীর স্ত্রী সালমা পারভীন (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রায়পুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে শরিফুল ইসলাম(২৭), নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদা গ্রামের মৃত আলিফ খালাসির মেয়ে সোনিয়া খাতুন(২৫), ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার জাহাঙ্গীর আকন্দের মেয়ে সাদিয়া খন্দকার ইভা(২৪) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নওদাপাড়া গ্রামের আবু হোসেনের মেয়ে পপি আক্তার(২১)।
বিজিবি-১৬ হাপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, গত কয়েক মাস আগে যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ওই ৮জন বাংলাদেশি ভারতে কাজ করার জন্যে অবৈধভাবে ভারতে যান। ভারতের অভ্যন্তরে গিয়ে বিভিন্ন এলাকায় কাজ শুরু করেন। ভারতে করোনা মহামারী প্রকোপ আকার ধারণ করায় ভারতের প্রশাসন কড়াকড়ি অবস্থানে গেলে ওই বাংলাদেশিরা ভারতীয় পুলিশের কাছে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হন। এ সময় তারা তাদের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দমদম সেন্টাল জেলে বিভিন্ন মেয়াদে সাজা হয়। সোমবার সাজা শেষে তাদের ছেড়ে দিলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ভারতীয় বিএসএফের-১৫৯ পান্নাপুর সীমান্ত পিলার এলাকা দিয়ে জোর পূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর তারা বাংলাদেশী সীমান্তের ২৩৭ পিলার এলাকায় পূর্ণভবা নদী দিয়ে সাঁতার কেটে আসেন। এ সময় হাপানিয়ার ক্যাম্পের জোয়ানরা টহলরত অবস্থায় ঘটনাটি দেখতে পেয়ে সীমান্তের হরিণ মাঠে তাদের আটক করা হয়।
বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটিলিয়নের অধিনায়ক লে: কর্ণেল রেজাউল কবির জানান, হাপানিয়া ক্যাম্পের সদস্যরা টহলরত অবস্থায় নদীর পানিতে সাঁতার কাটার শব্দ পেয়ে তাদেও আটক করে। আপটককৃতরা এ সময় বৈধ্য কোন কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কারনে তাদের সাপাহার থানায় সোপর্দ করা হয়েছে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আল মাহমুদ জানান, যেহেতু তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, তাই তাদের ১৪ দিন কোয়ারান্টাইন রেখে হবে। এরপর তাদের বিরুদ্ধে বাংলাদেশ কন্ট্রোল এন্ট্রি এক্ট ৪ ধারায় মামলা দিয়ে জেলা হাজতে প্ররণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

সীমান্তে ৫ নারীসহ ৮ জন বাংলাদেশী আটক

প্রকাশিত : ০৪:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১