০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ব্রাজিল ভক্তদের সঙ্গে ফাইনাল দেখবেন মাহি

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় আসর কোপা আমেরিকায় ফাইনালে লিওনেল মেসির দল আর্জেন্টিনা খেলবে ব্রাজিলের বিপক্ষে। আর্জেন্টিনা ভক্তদের মনে তাই উন্মাদনার শেষ নেই ৷ এ তালিকায় আছেন বাংলাদেশের অনেক তারকাও। যাদের একজন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

প্রিয় দলের শিরোপা লড়াইয়ের চুড়ান্ত এই ম্যাচে ব্রাজিল ভক্তদের সঙ্গে বসে আর্জেন্টিনার টি-শার্ট তথা জার্সি পরে মেসিদের সমর্থন দেবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

আর্জেন্টিনাভক্ত এই নায়িকা সেমিফাইনালে তার পছন্দের দল জেতার পরই এমনই ঘোষণা দেন।

নিজের ফেসবুকে মাহি লেখেন, ‘ইনশাআল্লাহ ফাইনালে ব্রাজিলিয়ানদের সাথে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখব। বুক ভরা আশা নিয়ে এখন ঘুমাইতে গেলাম।’

আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে আর্জেন্টিনা ও ব্রাজিলের হাই ভোল্টেজের সেই ম্যাচ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাজিল ভক্তদের সঙ্গে ফাইনাল দেখবেন মাহি

প্রকাশিত : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১