সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় পানিতে ডুবে ফারিয়া নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ফারিয়া বেগম(৫) উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের হাজারীগাঁও গ্রামের আফিজ আলীর মেয়ে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে বাড়ির পিছনে পার্শ্ববর্তী ডোবায় বন্যার পানিতে খেলতে যায় কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পিছনে পার্শ্ববর্তী ডোবা থেকে তাকে ভাই শাহার ইসলাম মৃত উদ্ধার করেছে। দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালের দিকে ফারিয়া নামের ৫ বছর বয়সী এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। পরিবারের অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















