জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক খায়রুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তাগণ।
খায়রুল হাসান নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব ও সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্য ছিলেন। বুধবার বিকেলে ক্লাবের সভাপতি আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি গাজী মোঃ সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, অর্থ সম্পাদক এস.কে মাসুদ রানা, দপ্তর ও প্রচার সম্পাদক এম.এ রশীদ, কার্যকরী সদস্য আকাশসহ ক্লাবের সকল কর্মকর্তাগণ শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।প্রসঙ্গত,গত মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে হৃদপিন্ডের ক্রিয়া বন্ধ হয়ে খায়রুল হাসান শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী, বাবা, মাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে মিজমিজি পাইনাদী সুলতানের মোড় মরহুমের বাসভবনের সামনে প্রথম জানাজা ও বাদ জহুর আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে আদমজী কবরস্থালে লাশ দাফন সম্পূর্ণ করা হয়।




















