০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

রাজনগরে করোনায় নির্বাচন কর্মকর্তার মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে আলিফ লায়লার করোনা শনাক্ত হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে তিনি মারা যান। তাঁর এক ছেলে ও এক মেয়ে। তাঁর স্বামী পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক হিসেবে কর্মরত। আলিফ লায়লার স্বামীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

রাজনগরে করোনায় নির্বাচন কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত : ০৪:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১