০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

সামান্য বৃষ্টিতেই সলিমগঞ্জ বাজারের প্রধান সড়কে জলাবদ্ধতায়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিমাঞ্চলের সলিমগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে যেন খাল বা ছোট জলাশয়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার  আকানগর-সলিমগঞ্জ বাজার সংযোগ ব্রীজ থেকে সলিমগঞ্জ বাজার সদর রোড হয়ে বাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, সলিমগঞ্জ কলেজ রোড হইতে সলিমগঞ্জ এ.আর. এম উচ্চ বিদ্যালয় হয়ে বাড়াইল তিন রাস্তার মোড় পর্যন্ত,প্রায় দেড় কিলোমিটার জনগুরুত্বপূর্ণ সড়কের পিচ-সুরকি উঠে গিয়ে দুই উপজেলাবাসীর চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 
বর্তমানে জনগুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে সলিমগঞ্জ ও তার আশপাশের গ্রামের লোকজনই নয়, পার্শ্ববর্তী বাঞ্চারামপুর উপজেলার ১০-১৫টি গ্রাম মানুষ প্রতিদিন নিত্য দিনের কেনাকাটাসহ নানা প্রয়োজনে যাতায়াত করে থাকে। সেই সঙ্গে এলাকার স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। দীর্ঘদিন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় যানবাহনের পাশাপাশি জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বর্তমানে সড়কটির একাধিক স্থানে বড়বড় অসংখ্য গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে।এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই উপজেলার লাখো মানুষসহ যানবাহন চালকদের। প্রতিদিনই ভাঙ্গা গর্তে যানবাহনগুলো পড়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এসব গর্তের কারণে এ সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে বলে জানান যানবাহন চালক ও এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়,সলিমগঞ্জ বাজারের সদর সড়ক উচু না করে নির্মাণ ও সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সলিমগঞ্জ কলেজ রোড, বাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক, বাড়াইল তিনরাস্তার মোড়ের সড়কে অসংখ্য গর্তের সৃষ্টির কারণে পানি জমে খালে পরিণত হয়ে যায়। সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। পায়ে হেঁটে তো দূরের কথা ঝুঁকি নিয়ে রিকশা ও ইজিবাইজক দিয়েও চলাচল করাও কঠিন হয়ে পড়ে ছোটবড় যানবাহন প্রতিদিনই গর্তের মধ্যে আটকা পড়ছে। কখনও যাত্রীবাহী গাড়ি উলটে দুর্ঘটনা ঘটছে। এতে এই সড়কে যাতায়াতকারী নবীনগর-বাঞ্ছারামপুরসহ দুই উপজেলার লোকজন প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ ও বয়স্ক লোকজনের যাতায়াত অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অপরদিকে এই সড়ক পথে নবীনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সলিমগঞ্জ বাজার হয়ে বাঞ্ছারামপুর-আড়াইহাজার দিয়ে ঢাকার সাথে সংযোগে প্রতিদিন হাজারও মানুষের যাতায়াত করে থাকেন। তাই জন দুর্ভোগ লাঘবে বেহাল রাস্তাগুলোর সংস্কার ও মেরামতের জোর দাবি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ।
এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনের এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন আমি সড়কটি বেহাল অবস্থা দেখেছি। জরুরিভিত্তিতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। এক কোটি ৮লাখ টাকা ব্যয়ে খুব শিগগিরই সংস্কার কাজ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এই জনপ্রতিনিধি।
এ বিষয়ে উপজেলা এলজিউডি প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহবানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

সামান্য বৃষ্টিতেই সলিমগঞ্জ বাজারের প্রধান সড়কে জলাবদ্ধতায়

প্রকাশিত : ০৭:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১