০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণ

নরসিংদীর রায়পুরা উপজেলায় অস্বচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামিলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাওছার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে যেমন উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, অপরদিকে তিনি অস্বচ্ছল মানুষকে চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। দেশ এবং মানুষের কল্যাণে শেখ হাসিনার অবদান এ দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত শেখ হাসিনার সরকার লকডাউনে ক্ষতিগ্রস্ত ও বেকার মাজে প্রতিনিয়ত খাদ্য সহায়তা দিয়ে আসছে। আজকের এই দুর্দিনে যাকে কাছে পেয়েছেন সেই মানুষটার জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন তাকে নেক হায়াত দান করেন। এবং উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।

বৃহস্প‌তিবার (৮জুলাই) সকাল থেকে রায়পুরা উপ‌জেলার আ‌মিরগন্জ, বীরকা‌ন্দি, আ‌দিয়াবাদ, তুলাতুলী, মধ‌্যনগর ও গকুলনগরে ১৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী‌র ম‌া‌ঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদা‌নের সা‌ড়ে ৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

এসময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমান উদ্দিন ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম নূরউদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের নেতা মশিউল আলম কনক, জেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি আশ্রাফ উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম-সম্পাদক অজয় সাহা, হাইরমারা ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক নয়ন ও আঃ রহিম প্রমূখ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণ

প্রকাশিত : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১