০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কমলগঞ্জে পাল্টাপাল্টি হামলা: ৬ জনকে পুলিশে দিল মুসল্লিরা

মৌলভীবাজারের কমলগঞ্জে দুূূ”পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। উপজেলার শ্রীরামপুর ও মইডাইল এলাকায় এ ঘটনাটি ঘটে।
গত বৃহস্পতিবার রাত ১০ টায় পূর্ব বিরোধের জের ধরে শ্রীরামপুর বাজারে আব্দুল মুকিতের (কাতার প্রবাসী) উপর হামলা করে একই এলাকার হেলাল মিয়া, সুইট, সিপার উদ্দিন ও শাহ জাহান। এ ঘটনায় মুকিত গুরুতর আহত হলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, পূর্ব বিরোধে মুকিত নামের এক ব্যক্তি আহত হওয়ার ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে মুকিত ও হেলালের লোকজন মুন্সীবাজারের মইডাল জামে মসজিদে জুম্মার নামাজের সময় দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালালে গেলে মুসল্লীগন তাদের দুই পক্ষের লোকজনকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পতনঊষারের শ্রীরামপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে হেলাল মিয়া (৩৫) ও মুহিত মিয়া (৩২), একই ইউনিয়নের চাঁনপুর গ্রামের মজম্মিল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), একই গ্রামের সিজিল মিয়ার ছেলে সজিব আহমেদ (১৭), বশির মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৫) এবং হাসপাতাল থেকে আব্দুল মনিরের ছেলে আব্দুল মুকিতকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে আহত আব্দুল মুকিত জানান, কিছুদিন আগে আমি প্রবাস থেকে দেশে ফিরেছি। গত বৃহস্পতিবার রাতে শ্রীরামপুর বাজারে আমাকে একা পেয়ে হেলালের নেতৃত্বে সুইট, সিপার ও শাহজানরা সঙ্গবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে আহত করে। আমি চিকিৎসাধীন থাকা অবস্থায় আবারে হেলাল গংরা শুক্রবার হামলা চালানোর চেষ্টা চালায়।
তবে হেলালের দাবী, শুক্রবার দুপুরে পৌর মেয়রের সাথে কাজ শেষ করে হাসপাতালে গেলে চিকিৎসাধিন মুকিতের লোকজন আমাদের দেখতে পেয়ে ধাওয়া করে। পরে আমরা ভয়ে মইডাইল জামে মসজিদে আশ্রয় নিয়ে মুসল্লিরা দু’পক্ষকেই আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে পতনঊষারের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম ৬ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদের মুসল্লীরা খবর দিলে পুলিশ ৬ জনকে আটক করে নিয়ে আসে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কমলগঞ্জে পাল্টাপাল্টি হামলা: ৬ জনকে পুলিশে দিল মুসল্লিরা

প্রকাশিত : ০৬:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১