১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

মহালছড়িতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

খাগড়াছড়ির মহালছড়িতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জামতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ভাই-বোন হলো- জামতলা গ্রামের সুপায়ন চাকমার মেয়ে পরাণ গুলো চাকমা (৮) ও ছেলে চম্পক চাকমা (৬)।স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে একই গ্রামে দাদুর বাড়িতে দুই ভাই-বোন বেড়াতে আসে। সেখান থেকে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী ডোবার পানিতে তারা পড়ে যায়। স্থানীয় এক ব্যক্তি তাদের ডোবার পানিতে ভাসতে দেখে লোকজনকে খবর দেয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

মহালছড়িতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত : ০৮:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১