১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে ক্রেন ছিড়ে শ্রমিকের মৃত্যু

নারাণয়গঞ্জের সিদ্ধিরগঞ্জে ওরিয়ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মাতে ক্রেন ছিড়ে পড়ে রহমা ন মির্জা (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিক শরিয়তপুর জেলার নড়িয়া থানার চর নয়াপাড়া এলাকার আজিজুল মির্জার ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রোববার বেলা ১১টায় ওরিয়ন ফার্মাতে মালামাল ওঠানামার কাজে ব্যবহৃত ক্রেন ছিড়ে পড়ে ঐ শ্রমিক গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। লাশটি বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। এ বিষয়ে ওরিয়ন ফার্মার সিনিয়র সহকারী অ্যাডমিন রিজোয়ান হোসেন বলেন, ঐ শ্রমিক তৃতীয় পার্টির হয়ে আমাদের এখানে কাজ করতো। কাজ করার সময় হঠাৎ একটি দুর্ঘটনা ঘটলে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালো পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

সিদ্ধিরগঞ্জে ক্রেন ছিড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৮:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১