নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে পুলিশ কথিত সাংবাদিকদের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছে বলে খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য গাড়ি আটকে মামলা দিলে সেই গাড়ির জন্য কথিত সাংবাদিকরা হাইওয়ে পুলিশকে তদবির করে। তাদের তদবির না শুনলে অনিবন্ধিত অখ্যাত অনলাইন পোর্টালে পুলিশের বিরুদ্ধে মিথ্য সংবাদ প্রচার করে হেয় প্রতিপন্ন করা হয়।
ফলে এই কথিত সাংবাদিকদের এসব কার্যক্রমে অতিষ্ঠ কাঁচপুর হাইওয়ে পুলিশ। সোমবার ( ১২ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আটককৃত গাড়ি নিয়ে যেতে অনিবন্ধিত অনলাইন পোর্টালের কয়েকজন সাংবাদিক তদবির করছেন। এমনকি পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়াচ্ছেন। পুলিশ সূত্রে জানা গেছে, মহামান্য হাইকোর্টের নির্দেশনায় মহাসড়কে থ্রী-হুইলার (বা তিন চাকার যান) যান নিষিদ্ধ করা হয়েছে। মহামান্য হাইকোর্টেও সেই নির্দেশ কার্যক্রর করতে পুলিশ সদর দপ্তর এক নির্দেশনায় মহাসড়কে থ্রী-হুইলার (বা তিন চাকার যান) যান পেলে আটক করছে হাইওয়ে পুলিশের সদস্যরা। পরে আটক করা করা সেই যানবাহনের বিরুদ্ধে শাস্তি স্বরূপ ন্যূনতম ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে এগুলোর ব্যাটারি খুলে ১৫ দিন পর ফিরিয়ে দেওয়ার নির্দেশনা রয়েছে। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, লকডাউনে গাড়ির মালিকরা আইন অমান্য করায় গত জুন মাসে ৯২৯ মামলায় ২৬ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া চলতি মাসে ১৫০টি মামলা করেছে হাইওয়ে পুলিশ। যার কারণে গাড়ি নিয়ে যেতে প্রচুর তদবির করছে কথিত সাংবাদিকরা। এ বিষয়ে গাজীপুর রিজিওন হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে। আইন অমান্য করলেই শাস্তির আওতায় আনা হচ্ছে। কিন্তু কথিত সাংবাদিকদের তদবির হাইওয়ে পুলিশ বিরক্ত বলেও জানান এই কর্মকর্তা। এ বিষয়ে কথা হলে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের পুলিশ সুপার (এসপি) মোঃ আলী আহমেদ খান বলেন, মহাসড়কে থ্রী-হুইলার বা তিন চাকার যান যেন, চলাচল না করতে পারে এ জন্য সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। তাই মহাসড়কে থ্রী-হুইলার বা তিন চাকার যানবাহন পেলেই আটক করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরে আমরা আটককরা যানবাহনের বিরুদ্ধে ন্যূনতম শাস্তি স্বরূপ ২ হাজার ৫ শত টাকা জরিমানা করে থাকি। মামলা দেয়ার পর লাস্ট ডেট অব পেমেন্ট ১৫ দিনের এটা সময় দেওয়া থাকে। জরিমানা পরিশোধের ১৫ দিন পর আটক হওয়া যানবাহন মালিকের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















