০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আড়াইহাজারে জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা থেকে ৩টি সিইইডিসহ বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে সিটিটিসি। এ সময় ৩ টি সিইইডি ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

রবিবার ( ১১ জুলাই) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত রুদ্ধশ্বাস অভিযানে উপজেলার নোয়াপাড়া এলাকার মিয়াবাড়ির মসজিদের পাশের একটি কক্ষ থেকে এ সকল সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান শেষে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান সাংবাদিকদে সাথে প্রেস ব্রিফিংয়ে জানানন, নব্য জেএমবি’র সামরিক বাহিনীর সদস্য হয়ে কাজ করছিলেন আব্দুল্লাহ্ আল মামুন ওরফে ডেভিড কিলার। গত ১৭ মে নারায়ণগঞ্জের ১৭ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশের বক্সের সামনে থেকে একটি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করা হয় । পরে এ ঘটনায় মামলা হলে তদন্তের ভিত্তিতে রবিবার ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে একটি মোটর সাইকেলসহ আব্দুল্লাহ্ আল মামুনকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার দেয়ার তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় আড়াইহাজারের নোয়াগাঁও এলাকার মিয়াবাড়ির মসজিদের পাশে তার জঙ্গি আস্তানায় অভিযান চালায় সিটিটিসি। জঙ্গি আস্তানা থেকে তিনটি শক্তিশালী আইইডিসহ বিপুল পরিমাণ বোম্ব তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং তিনটি আইইডি ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করা হয়েছে।

মূলত আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলার মিয়াবাড়ির মসজিদের মোয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলো। সে দীর্ঘদিন যাবৎ এ জঙ্গি সংগঠনের সাথে জড়িত। জেএমবির সামরিক বাহিনীর হয়ে বোম্ব তৈরী ও বিস্ফোরণের পরিকল্পনার কাজ করে আসছিলেন। তবে কোনো আর্ন্তজাতিক জঙ্গি সংগঠনের সাথে জড়িত কি না তা জানা যায় নি।
আরো একটি জঙ্গি আস্তানার সন্ধ্যান উল্লেখ করে সিটিটিস’র প্রধান আসাদুজ্জামান আরো জানান, আমরা মামুনের দেয়ার তথ্যের ভিত্তিতেই আরো একজনকে গ্রেফতার করি। পরে তার দেয়ার তথ্যের ভিত্তিতেই মদনপুরের কাজিপাড়া এলাকায় আরো একটি জঙ্গি আস্তানার সন্ধান পাই। ইতিমধ্যেই আমাদের অন্য একটি টিম ও জেলা পুলিশে একটি টিম ঘটনাস্থল ঘিরে রেখেছে।

আমরা এখানে অভিযান পরিচালনা করা কালীন তারা আরো একটি হামলা পরিকল্পনা করছে বলে তাদের একটি পোস্টেও মাধ্যমে আমরা জানতে পেরেছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আড়াইহাজারে জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

প্রকাশিত : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১