ঝালকাঠির রাজাপুরে দেড় বছর বয়সী নুসরাত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। গত সোমবার বিকাল ৩ টার দিকে উপজেলার আঙ্গারিয়া এলাকায় নিজ বাড়ির ডোবার পানি থেকে উদ্ধার করা হয়। নুসরাত ঐ এলাকার মো. নুর হোসেনের ছোট মেয়ে।
শিশুটির মামা রাকিব হোসেন জানায়, নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় নুসরাত। অনেক খোঁজাখুজি পরে বিকালে বাড়ির পাশে ডোবার পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।




















