ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাছ থেকে ডাব পারার তুচ্ছ ঘটনাকে করে মঙ্গলবার সকালে ভাগিনার ধারালো অস্ত্রের আঘাতের মামা গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, সোমবার বিকালে উপজেলার বিদ্যাকুট উওর পাড়ায় আবুল হোসেনের অসুস্থ স্ত্রীর জন্য নিজ বাড়ির আঙ্গিনার ডাব গাছ থেকে ডাব পারেন। ডাব পারার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুই ছেলে আলমগীর ও দুলাল মিয়া কথা কাটাকাটি হয়। এরই জরে ধরে উপজেলার গঙ্গানগর গ্রামের ভাগিনা সালমান মামা আলমগীর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত আলমগীর হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালের নেওয়া হলে চিকিৎসক অশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















