০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

কঠোর লকডাউনের শেষ দিন আজ

আগামীকাল বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে বুধবার (১৪ জুলাই) সকল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে। কাল সূর্যের আলো ফোটার আগেই রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস ছেড়ে যাবে।

করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশজুড়ে কঠোর লকডাউনে দীর্ঘ দিন বন্ধ ছিল দূরপাল্লার যানবাহন। কিন্তু ঈদ সামনে রেখে সরকার লকডাউন শিথিল করায় ১৫জুলাই থেকে চলবে গণপরিবহন। ফলে একদিন আগেই সরব হয়ে উঠেছে রাজধানীর গাবতলীর দূরপাল্লার বাস কাউন্টারগুলো।

দেড় মাস পর দূরপাল্লার বাস চালু হওয়ায় পরিবহন শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ছুটবে পরিবহনগুলো। তবে বাস যাত্রীদের গুনতে হবে দ্বিগুণ ভাড়া।

গাবতলী বাস টার্মিনালে বরিশাল লাইনের গোল্ডেন লাইন কাউন্টার সকাল ৯টায় খুলেছে। সকাল থেকে কিছু সময় পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শেষ করে বুধবার রাতের বাসের টিকিট বিক্রি করছে।

মঙ্গলবার (১৩ জুলাই) করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে ৮দিনের জন্য শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে গণপরিবহন। এই সময়ে মানুষকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে গাড়িতে যাতায়াত করতে হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন’কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

কঠোর লকডাউনের শেষ দিন আজ

প্রকাশিত : ০১:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১