০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু

 ঈদুল আযহা বা কোরবানির ঈদের আর মাত্র ৬ দিন বাকি।এরই মধ্যে ঈদুল আযহাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন পশুর হাটে আসছে কোরবানির পশু।পশুর হাটে এখনো বেচাবিক্রি জমে ওঠেনি। তবে চলছে শেষ সময়ের সব কাজের প্রস্তুতি।

ব্যাপারীরা বলছে,আশা করা যায় কয়েকদিন পর থেকে হাটে বেচা-বিক্রি শুরু হবে।সরেজমিনে দেখা গেছে,সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশুর হাটে অনেক গরুই উঠেছে।এর পরও ট্রাকে ট্রাকে গরু আসছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী ঈদের তিন দিন আগে হাটে পশু বিক্রি হওয়ার কথা।

পশুর হাটে ঘুরে দেখা যায়,সেখানে গরু,খাসি আছে। পশু গুলোকে ব্যাপারীরা ঘাস,ভুসিসহ বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে। গরুর বেপারী স্বপন মিয়া বলেন,এখনো ঈদের বিক্রি শুরু হয়নি। আসা করছি শুক্রবার থেকে বিক্রি শুরু হবে। তিনি আরো বলেন আমরা ১৩ বছর যাবৎ এই জালকুড়ি হাটে সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে আসি।এখানে গরু বিক্রি ভালো হয়।এই হাটের ইজারাদার ও হাট পরিচালনা কমিটির সকল কর্মর্কতা ভালো মানুষ।

তারা সব সময় আমাদের খোঁজ খবর রাখে। এসব বিষয়ে জানতে চাইলে জালকুড়ি পশুর হাটের ইজারাদার যুবলীগ নেতা মিজানুর রহমান বলেন, কোরবানির পশুর হাটের কাজ প্রায় শেষ। খুব অল্প কাজ বাকি আছে।এরই মধ্যে বেশ কিছু গরু এসেছে, আশা করা যায় কয়েকদিনের মধ্য হাটে বিক্রি শুরু হবে। তিনি আরো বলেন করোনা সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে আমরা হাট পরিচালনা করবো।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু

প্রকাশিত : ০৭:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১