টাঙ্গাইলের দেলদুয়ারে নেশাগ্রস্ত যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে শরিফ মিয়া (৩০) নামের নির্মাণ অপর নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে। শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলার মুশুড়িয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বিষয়টি দুপুরে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, মুশুড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের নেশাগ্রস্ত ছেলে মো. মোন্তাজ মিয়া বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যার পর থেকে হাতে দা নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। রাত সাড়ে ১১ টার দিকে মুশুড়িয়া দক্ষিণপাড়া খেলার মাঠে মো. সোনা মিয়ার ছেলে নির্মান শ্রমিক শরিফকে পেয়ে এলোপাথারী কোপাতে থাকে। এসময় শরিফের গলার বেশিরভাগ অংশই কেটে যায়। এ অবস্থায় দৌড়ে মাঠের পাশে সোমেজ সিকদারের বাড়ীর উঠানে গিয়ে সে পরে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
সোমেজ সিকদার জানান রাতে শব্দ পেয়ে ঘুম থেকে জেগে বাইরে এসে দেখেন পাশের বাড়ীর মোন্তাজ হাতের দা ঘুড়াচ্ছে। তার অবস্থা দেখে ডাকচিৎকার করলে আশে পাশের লোকজন এসে জরো হয়। সে বাড়ী গিয়ে দা হাতে ঘরের ভেতর অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতারের চেষ্টা করলে সে পুলিশের উপর চড়াও হয়। এ সময় তার দা’য়ের কোপে এক পুলিশ সদস্যও আহত হন। পরে অনেক ধস্তাধস্তির পর এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ মোন্তাজকে গ্রোফতার করতে সক্ষম হয়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে ঘটনায় জড়িতকে গ্রেফতার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















