০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

করোনা ভাইরাস সচেতনায় সিদ্ধিরগঞ্জে মসজিদে মসজিদে পুলিশের আলোচনা

করোনা সংক্রমণ রোধে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার মসজিদে মসজিদে পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আলোচনা করে সতর্ক করা হচ্ছে। শুক্রবার জুমার নামাজের খুৎবার পূর্বে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ৭টি মসজিদে মুসল্লিদের সাথে আলোচনা করে এ সতর্ক করা হয়। এসময় পুলিশ সদস্যরা মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। তারা অহেতুক বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ করেন। তারা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিধিনিষেধ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান (পিপিএম-বার) সিদ্ধিরগঞ্জের সাইলোরোড জামে মসজিদে খুৎবার পূর্বে মুসল্লিদের বলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করতে দৃড় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল মসজিদের উন্নয়নে লক্ষ্যে ইতি মধ্যে ৫০ টি মডেল মসজিদের উদ্বোধন করেন। আপনার আসন্ন পবিত্র ঈদুল আযহার ঈদের মাঠে কোলাকোলী করবেন না। কোরবানীর গরুর হাটে যারা যাবেন তারা ভিড় এড়িয়ে চলবেন এবং স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে গমন করবেন। করোনা সংক্রমন ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রাম গঞ্জে ছড়িয়ে পড়েছে বিধায় জরুরী প্রয়োজন ছাড়া আপনারা ঘরের বাহিরে বের হবেন না। হাট বাজার বা চায়ের দোকানে আড্ডা-গল্প করবেন না। জরুরী প্রয়োজনে আপনারা ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পড়ুন। সকলেই বাসায় ঘন ঘন হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন ও ভীড় এড়িয়ে চলুন, জ্বর, সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেষ্ট করুন। আপনারা যার যার সাধ্যমত পুষ্টিকর খাবার (যেমন ফলমুল, শাক-সবজি, ও লেবু জাতীয় খাবার) বেশী করে খান, করোনা মহামারীতে অসহায়,নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাড়ান। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। এছাড়াও তিনি বলেন, থানায় জিডি, মামলা, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসর্পোট কিংবা অন্য যেকোন সেবা নিতে কোন টাকা পয়সা বা দালাল লাগেনা এবং কোন প্রকার ভোগান্তির স্বীকার কেহ হবেনা। কোন অনিয়ম দেখলে থানার অফিসার ইনচার্জ, অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল সহ জেলার উর্দ্ধত্বন কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ ওসি সিদ্ধিরগঞ্জ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শাহজাদপুর ১ লাখ ৩৫ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত

করোনা ভাইরাস সচেতনায় সিদ্ধিরগঞ্জে মসজিদে মসজিদে পুলিশের আলোচনা

প্রকাশিত : ০৮:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১