০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে ২জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ধার্যও করা হয়।

সোমবার দুপুর ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহামুদুল হক আসামিদের উপস্থিততেই এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের নাজমুল (৩০) ও একই গ্রামের আজম ওরফে সাগর (৩০)।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৫ সালের ২৮ আগস্ট ওই স্কুলছাত্রী নাজমুলের অটোরিকশায় করে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উপজেলার আলাউদ্দিন নগরে অটো থামিয়ে বন্ধু আজম ওরফে সাগরকে নিয়ে তাকে অপহরণ করে। পরে কুষ্টিয়া শহরের একটি বাসায় আটকে রেখে নাজমুল ও সাগর ধর্ষণ করে ওই স্কুলছাত্রীকে।

এ ঘটনায় স্কুলছাত্রী বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের এই কারাদণ্ডাদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে ২জনের যাবজ্জীবন

প্রকাশিত : ০২:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮