কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়ায় শুক্রবার সকালে মৃত বীর মুক্তিযোদ্ধা মীর এমদাদুল কবির মানিকের একমাত্র পুত্র আনোয়ারুল কবির জন (৪৫) নামে এক যুবকের মৃতদেহ নিজ বসত ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, মৃত যুবক একাই বাসায় থাকত। শুক্রবার অনেক বেলা হওয়ার পরও প্রতিবেশীরা তার কোনো সাড়াশব্দ না পেয়ে গ্রিলের তালা ভেঙে দরজা খুলে খাটে তার মরদেহ দেখতে পায়।
পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হতে পারে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করেছে।





















