|
“রোটারী ক্লাব অব গাজীপুর” এর ২০২১-২২ মেয়াদের কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই ) সন্ধ্যা সাড়ে সাতটায় গাজীপুর ক্লাবে ২০২১-২০২২ রোটারী বর্ষের নবগঠিত কমিটির প্রেসিডেন্ট বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক খালেদ মাহবুব মোর্শেদ কাজলের সভাপতিত্বে ও সঞ্চালনায় রোটারী ইনভোকেশন পাঠ করেন গাজীপুর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম। এই সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা মহানগরীর পাস্ট প্রেসিডেন্ট ইব্রাহিম খলিল আল জায়েদ পিনাক এবং রোটারি ক্লাব গুলশান এভিনিউ শাখার প্রেসিডেন্ট মো. নজরুল ইসলাম। নতুন প্রেসিডেন্ট সকল রোটারিয়ানদেরকে রজনীগন্ধার স্টিকার দিয়ে শুভেচ্ছা জানান। রোটারির লোগো এবং রোটারির স্লোগান ‘Serve to change lives’ খচিত সুদৃশ্য কাঠের পেপারওয়েট উপহার দিয়ে বরণ করে নেন এবং অতিথিবৃন্দ নতুন ৬ জন রোটারিয়ানকে পিন পরিয়ে দিয়ে বরণ করে নেন। আলোচনায় অংশ নেন রোটারী ক্লাব অব গাজীপুরের পরিচালক ও প্রাক্তন প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, রোটারী ক্লাব অব ভাওয়ালের পাস্ট প্রেসিডেন্ট রেজাউল করিম স্বপন, রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শাহ আলম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিকসহ অন্যান্য রোটারিয়ান।
রোটারি ক্লাবের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন রোটারি ডিস্ট্রিক্ট-3281 এর বিভিন্ন চলমান কর্মসূচির কথা উল্লেখ করেন এবং পবিত্র ঈদুল আযহার আগের দিন ৩০০ হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পোলার চাউল, চিনি, সেমাই ও দুধ বিতরণের কথা উল্লেখ করেন। শ্রদ্ধা -ভালোবাসা, পরিশ্রম এবং স্বপ্ন নিয়ে বর্তমান প্রেসিডেন্ট গাজীপুর রোটারী ক্লাবকে সাফল্যের শিখরে উন্নীত করবেন এটাই সকল বক্তার মূল বক্তব্য ছিল। গাজীপুর রোটারী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মো. মুকছুদুর রহমান সভা শেষে মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, রোটারী ক্লাব অব গাজীপুরের সাধারণ সভার পূর্বে বোর্ড মিটিং শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের ভানুয়া গ্রামের বকুলের প্রতিবন্ধী ছেলে জুবায়ের(১২)কে হুইলচেয়ার প্রদান করা হয়।
|
|
|
০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
রোটারী ক্লাব অব গাজীপুরের ২০২১-২২ কমিটির প্রথম সাধারণ সভা
-
মোহাম্মদ মনজুরুল হক গাজী - প্রকাশিত : ০৪:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- 80
ট্যাগ :
জনপ্রিয়





















