শনিবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনাকালীন সময়ের উপহার হিসাবে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নং ওয়ার্ড কার্যালয়ে হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল উপহার দেওয়া হয়েছে। উক্ত উপহার সামগ্রী বিতরণ করেন ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন সরকার, এ সময় আরো উপস্থিত ছিলেন, উপহার সামগ্রী বিতরণের সমন্বয়কারী গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের টঙ্গী জোনের সৈয়দ মামুন,কাউন্সিলারের সচিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার বলেন সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই টন করে চালু উপহার দেওয়া হয় । তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলকে দোয়া করতে বলেন। করোণা মহামারীর এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে জীবন অতিবাহিত করতে বলেন।





















