০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ভালুকায় দুই পা বিচ্ছিন্নের ঘটনায় চারজনের রিমান্ড আবেদন

ভালুকায় শিল্পপতির পা কুপিয়ে বিচ্ছিন্নের ঘটনায় চারজনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
শনিবার দুপুরে এই চারজনের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
পুলিশ ও র‌্যাব সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে রাজ্জাকের ছেলে বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ এবং ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যাচেষ্টাসহ আরও কয়েকটি ধারায় থানায় একটি মামলা করেন।
এর আগে এ ঘটনায় পুলিশের হাতে আটক এক নারীসহ তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের মধ্যে দুজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। কিন্তু ওই দিন আদালতে তাঁদের শুনানি হয়নি। আগামীকাল রবিবার তাঁদের রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ভালুকায় দুই পা বিচ্ছিন্নের ঘটনায় চারজনের রিমান্ড আবেদন

প্রকাশিত : ০৬:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১