১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সভা করতে হেলিকপ্টারে সিলেট যাচ্ছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। ফাইল ছবি

সিলেট-৩ আসনের আসন্ন উপ-নির্বাচন উপলক্ষে একটি সভায় যোগ দিতে হেলিকপ্টারে করে সিলেট যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তার সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনারসহ মোট ১২ সদস্যের একটি দল যাচ্ছেন। হেলিকপ্টার সরবরাহ করার জন্য ইতোমধ্যে সশস্ত্র বাহিনীকে একটি চিঠিও দিয়েছে কমিশন। হেলিকপ্টারের ভাড়া ইসি সচিবালয় থেকে যোগান দেওয়া হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-১ এর উপ-সচিব মো. মিজানুর রহমানের ১৮ জুলাই স্বাক্ষরিত চিঠিটি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফকে পাঠানো হয়েছে।

বর্ণিতাবস্থায়, উল্লিখিত হেলিকপ্টার সার্ভিস দেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

সভাটি ২৪ জুলাই সিলেট সার্কিট হাউজে বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমিশন যাত্রা শুরু করব সকাল ৯টায় এবং সিলেট থেকে এদিনই সন্ধ্যায় ঢাকার ফিরবেন তারা।

সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৩০ হাজারের মতো ভোটার রয়েছেন।

আগামী ২৮ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১১ মার্চ মাহমুদ সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

সভা করতে হেলিকপ্টারে সিলেট যাচ্ছেন সিইসি

প্রকাশিত : ০২:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১