০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

বর্ণিল ফুলে সু-শোভিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের আইল্যান্ড যেন মনোমুগ্ধকর একটি ফুলের বাগানে পরিণত হয়েছে! ছোট-বড় হরেক রকমের ফুলেল শোভায় সু-শোভিত। লাল, সাদা, হলুদ, বেগুনীসহ নানা রঙের ফুলের বর্ণিল ছোঁয়ায় আলোকিত হয়ে উঠেছে মহাসড়কের আইলেনের অংশ বিশেষ।

সরেজমিনে দেখা যায়, মহসড়কের চট্টগ্রামের সীতাকুন্ড থেকে কুমিল্লা এলাকায় মহাসড়কের আইলেনে বিভিন্ন রঙের কৃষ্ণচূড়া, হৈমন্তি কুর্চি, টগর, রাধাচূঁড়া, কাঞ্চন ও সোনালু ফুলে ভরে গেছে। গাছগুলো ৫-৬ ফুটের মতো বড় হয়েছে। সড়কের সৌন্দর্য বর্ধণে আইল্যান্ডে লাগানো এ গাছগুলোতে ফোটা ফুলের মন মাতানো রং মুহূর্তেই মন কাড়ছে দূর-দূরান্তের যাত্রীর পাশাপাশি স্থানীয় পথচারীদের। ফুলের বাগানে মোড়ানো মহাসড়কের এ সৌন্দর্য সুধা অবলোকন করে প্রতিদিন এই মহাসড়কে যাতায়াত করছেন যাত্রীরা। এই মনোরম পরিবেশে খুশি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

এই মহাসড়কে যাতায়াতকারী চাকুরীজীবি আনোয়ার হোসেন বলেন, চাকুরীর সূত্রে প্রায়ই মীরসরাই থেকে চট্টগ্রাম যাতায়াত করি। মহাসড়কের মাঝে সৌন্দর্যমন্ডিত ফুলের বাগান দেখে পুলকিত হই। অনেক পথচারী ক্ষণিকের জন্য হলেও থমকে দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্য প্রাণ খুলে উপভোগ করে। ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আইল্যান্ডের ফুলগাছগুলো দেখতে সুন্দর ও অপরূপ। তবে কিছু জায়গায় ফুলগাছ ছাড়াও আইল্যান্ডে কদম ও কড়াই জাতীয় কিছু গাছ লাগানো হয়েছে, যা বড় হলে ভবিষ্যতে বৈরী আবহাওয়ায়, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে রাস্তায় প্রতিবন্ধকতা ও দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের (সওজ) নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ জানান, ঢাকা-চট্টগ্রাম সড়কের সৌন্দর্য বর্ধণের জন্য বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগিয়েছি। যা এই রুটে চলাচলকারী যাত্রী, চালকসহ পথচারীদের আকৃষ্ট করে। প্রতিনিয়ত এসব গাছের পরিচর্যাও করা হয়। অপরদিকে এক পাশের আলো যেন অন্য পাশে এসে দুর্ঘটনা না ঘটায় তাই কম উচ্চতার ফুলের গাছ লাগানো হয়েছে। যদি কোথাও গাছ বড় হয়ে যায় তাহলে ডালপালা ছেঁটে ছোট করে দেয়া হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

বর্ণিল ফুলে সু-শোভিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক!

প্রকাশিত : ০৫:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১