০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

শারীরিক প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরন

নরসিংদীর বেলাবতে শারীরিক  প্রতিবন্ধীদের মাঝে ( জি.আর)  নগদ অর্থ বিতরন করা হয়েছে। গতকাল ১৯জুলাই রোজ সোমবার  উপজেলার চর উজিলাব ইউনিয়নে দুইশ শারীরিক প্রতিবন্ধী অসহায় লোকের মাঝে নগদ ৫ শত  টাকা করে বিতরন করা হয়েছে। চর  উজিলাব ইউপি চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামানের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন। আরও উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল।  উপজেলা মৎস কর্মকর্তা রাফি আফরোজ সনিসহ স্থানীয়  ব্যক্তিবর্গ।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সম্পদে রুপান্তর করা হবে। এদের প্রতি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

শারীরিক প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরন

প্রকাশিত : ০৫:২৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১