০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

চান্দিনায় এতিম শিক্ষার্থীরা পেল ঈদের পোশাক

কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি মাদরাসার উদ্যোগে ৩০ জন এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে চান্দিনা পৌরসভাধীন ছায়কোট মাদরাসা-এ-নূরীয়া (হাফিজী মাদরাসা)-এর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে নতুন পোশাক বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৪০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থকলেও এতিম ও অসহায় শিক্ষার্থীদের ঈদ উদযাপনে এ ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার নির্বাহী পরিচালক মুফতী কাজী ছিদ্দিকুর রহমান রেজভী, প্রতিষ্ঠানের দাতা সদস্য হাজী আবদুর রব, দাতা সদস্য মো. আবদুল হক, মাওলানা কাজী হুমায়ুন কবির আজাদী, মো. নজরুল ইসলাম কনট্রাক্টর, মো. আবুল কালাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা কাজী আ. রশিদ, মাদরাসার পরিচালনা পর্ষদ- সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, শিক্ষাবিষয়ক সমন্বয়ক মাওলানা আবদুল হাকিম রেজভী।

পোশাক বিতরণ অনুষ্ঠান শেষে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার আলহাজ অধ্যাপক মো. আলী আশরাফের আশু রোগমুক্তি কামনা এবং দেশ-জাতি, মুসলিম উম্মাহ ও বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে  বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

চান্দিনায় এতিম শিক্ষার্থীরা পেল ঈদের পোশাক

প্রকাশিত : ০৭:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১