০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

শ্রীপুরে কৃষকলীগের সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার বিকেল তিনটার দিকে ময়মনিসংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী হাউ আর ইউ লিমিটেড কারখানার সামনে তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি সিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী মনি (৩৭) ও কন্যা পলি (৬) অক্ষত রয়েছেন।

মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনার সময় তিনি মাওনা চৌরাস্তা থেকে স্ত্রী ও কন্যাসহ তার বাড়ি একই উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুরে যাচ্ছিলেন। এসময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি স্ত্রী-কন্যাসহ সিটকে পড়ে যান। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

শ্রীপুরে কৃষকলীগের সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত : ০৮:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১