০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাংলাদেশে পৌঁছালো অক্সিজেনবাহী ট্রেন

ভারত থেকে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেনবাহী অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পারে আনা হয়েছে।

রোববার (২৫ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর থেকে বেনাপোল হয়ে আসা ট্রেনটিতে ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন রয়েছে। লিনডা বাংলাদেশ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ তরল অক্সিজেন আমদানি করেছে।

অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু রেলওয়ে স্টেশনে আসার পর কন্টেইনার খালাস শুরু হয়। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, সিভিল সার্জন ডা. রামাপদ রায়, লিনডা বাংলাদেশের কর্মকর্তা, বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ জানান, চলমান করোনা সংকটে আক্রান্ত মুমূর্ষু রোগীদের সেবার জন্য লিনডা বাংলাদেশ জরুরিভাবে এ অক্সিজেন ভারত থেকে সরকারি সহযোগিতায় আমদানি করেছে। অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন আনা হয়েছে। বঙ্গবন্ধু সেতুতে মালবাহী ট্রেন চলাচল না করায় ট্রেনটি এখানেই খালাস করা হচ্ছে। পরে লরির মাধ্যমে এ অক্সিজেন ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে পৌঁছালো অক্সিজেনবাহী ট্রেন

প্রকাশিত : ০৩:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১