বগুড়ার শেরপুরে সাত মামলার আসামি সোনম ওরফে রাজু (৩১) নামের চিহ্নিত মাদক কারবারিকে ছয় বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রণবীরবালা ঘাটপার এলাকায় অভিযান চালিয়ে উপ-পরিদর্শক জাহিদ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোনম রাজু ওই এলাকার জহুরুল ইসলাম মিলনের ছেলে। খোঁজ নিয়ে জানাগেছে, রাজুর ভাই সাজু ও তাদের মা’র নামেও মাদক মামলা রয়েছে।
রোববার (২৫ জুলাই) দুপুরে সোনম রাজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।এই বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অভিযানকালে তার নিকট থেকে ছয় বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ মাদক বিক্রির এক হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















