০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সদরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) দুপুরে উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- সুহিলপুর গ্রামের মহসিন মিয়ার মেয়ে তাবাসসুম আক্তার (৪) ও তারই প্রতিবেশী মানিক মিয়ার ছেলে ওমর মিয়া (৫)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দুপুরে তাবাসসুম ও ওমরসহ তিন শিশু বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তাবাসসুম ও ওমরকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় বাড়ির পাশের সুহিলপুর মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পুকুরে তাদের মরদেহ পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি মাসুদ ইবনে আনোয়ার বলেন, ঘটনাটি শুনেছি। শিশু দু’টির পরিবার থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৯:০০:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১