০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ট্রাক্টর চালিয়ে সংসদে গেলেন রাহুল গান্ধী

কৃষি আইন বাতিল ও কৃষকদের দাবি-দাওয়া তুলে ধরতে ট্রাক্টর চালিয়ে সংসদে গেছেন রাহুল গান্ধী। কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে সোমবার (২৬ জুলাই) ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি হাতে নেন তিনি।

তিনি বলেন, সংসদে আমি কৃষকদের প্রতিনিধি হয়ে তাদের বার্তা পৌঁছে দিতে এসেছি। এ সময় হাফহাতা শার্ট, ট্রাউজার ও স্যান্ডেল পরে ট্রাক্টরের চালকের আসনে ছিলেন কংগ্রেস সভাপতি। ট্রাক্টরের সামনে বড় ব্যানারে লেখা, কৃষির তিন কালো আইন বাতিল করুন। সারাদেশ জানে, এ আইনগুলো শুধু দুই-তিনজন বড় শিল্পপতির স্বার্থে আনা হয়েছে। তারা মনে করছে, এই আইনের ফলে কৃষকরা অনেক খুশি এবং যারা আন্দোলন করছেন তারা জঙ্গি। তবে, সত্যিকার অর্থে কৃষকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

এই কর্মসূচি নিয়ে কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় রাহুল বলেন, আমি কৃষকদের উদ্দেশে বলতে চাই, পুরো দেশ আপনাদের পাশে আছে।

এদিকে বিজেপির দাবি, বিরোধীরা কৃষকদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আইনে কোনো বিষয় থাকলে এটি নিয়ে আবারো কাজ করা যাবে। আলোচনায় বসতে প্রস্তুত বিজেপি।

ট্র্যাক্টর চালিয়ে রাহুল গান্ধীর সংসদে যাওয়ার পথে ‘কৃষকবিরোধী কালো আইন বাতিল করুন’, ‘কৃষি আইন বাতিল’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আন্দোলনকারীদের।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি

ট্রাক্টর চালিয়ে সংসদে গেলেন রাহুল গান্ধী

প্রকাশিত : ০৩:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১