০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

সরাইল বিটঘর গ্রামে গণহত্যার স্মৃতিসৌধ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ

১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর গ্রামে সংঘটিত নৃশংস গণহত্যা স্মৃতি রক্ষার্থে নির্মিত স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আবু সাঈদ। এসময় তার সফরসঙ্গী ছিলেন মোহাম্মদ আনিছুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) ব্রাহ্মণবাড়িয়া। গত ২৪শে জুলাই বিকাল ৪ ঘটিকায় অনানুষ্ঠানিক ভাবে স্মৃতিসৌধ পরিদর্শনে আসেন তারা।

স্মৃতিসৌধ পরিদর্শনকালে তারা নারকীয় এই গণহত্যার ৭৯ জন শহীদদের নামফলক দেখেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তারা স্থানীয় বয়োজ্যেষ্ঠ মুরব্বিদের সাথে কথা বলে গণহত্যার ইতিহাস জানতে চান।

উল্লেখ্য যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সরাইল বিটঘরে একইসঙ্গে ৭৯ জনকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। পরিদর্শন শেষে জেলা সহকারী পুলিশ সুপার আবু সাঈদ বলেন, গণহত্যায় নিহত সকলেই শহীদ। তাদের এই ত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি।

তাদের এই ঋণ শোধ করার মতো নয় এবং সরাইল সার্কেলের নিযুক্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান বলেন, স্মৃতিসৌধটি পরিদর্শন করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। পরিদর্শন শেষে গণহত্যায় নিহত কয়েকটি শহীদদের পরিবারের সাথেও কথা বলেন তারা।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সরাইল বিটঘর গ্রামে গণহত্যার স্মৃতিসৌধ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ

প্রকাশিত : ০৪:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১