০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

কুলিয়ারচরে পাগলী ধর্ষণের স্বাক্ষী দেওয়ায় এক যুবককের উপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অজ্ঞাত পরিচয়ের এক পাগলী ধর্ষণের ঘটনায় স্বাক্ষী দেওয়ায় আল-আমিন (৩২) নামে এক যুবকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।

লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের মো. মুক্তার উদ্দিনের ছেলে আহত আল-আমিন অভিযোগ করে বলেন, গত ১৫ জুলাই বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে লক্ষ্মীপুর বাজার-পোড়াদিয়া রাস্তার পাশে লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের স্বাধীন মিয়ার মুদির দোকানের সামনে একটি পরিত্যাক্ত চৌকির মধ্যে অজ্ঞাত পরিচয়ের এক পাগলী ধর্ষণের শিকার হয়। এঘটনায় আল-আমিন (৩২) সহ মুদির দোকানদার স্বাধীন মিয়া একই গ্রামের মৃত দুলা মিয়ার পুত্র মো. ইসলাম উদ্দিন (৪৫) কে অজ্ঞাত পরিচয়ের ওই পাগলীকে ধর্ষণ করতে দেখেছে মর্মে স্থানীয় সংবাদিকদের নিকট স্বাক্ষী দেওয়ায় ইসলাম উদ্দিনসহ তার আত্মীয় স্বজন আল-আমিনের উপর ক্ষিপ্ত হয়। সাংবাদিকদের নিকট স্বাক্ষী দেওয়াকে কেন্দ্র করে রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ইসলাম উদ্দিনের ভাগিনা একই গ্রামের মো. রুস্তম আলীর পুত্র মো. হাকিম উল্লাহ (২৬) তার হাতে থাকা টর্চলাইট দিয়ে আল-আমিনের মাথায় আঘাত করে। এতে আল-আমিন রক্তাক্ত যখম হয়। এসময় আল-আমিনের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

এব্যাপারে অভিযুক্ত মো. হাকিম উল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে ধর্ষণের ঘটনায় স্বাক্ষী দেওয়ায় আল-আমিনকে মারধোর করার কথা অস্বীকার করে তিনি বলেন, ঘটনার সময় স্বাধীন মিয়ার মুদির দোকানের সামনে আমার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আল-আমিনের সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আল-আমিন আমাকে এলোপাতারি কিল-ঘুষি দিয়ে আমাকে খুন করার উদ্দেশ্যে আমার গলায় চিপদিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে খুন করার চেষ্টা করে। এসময় আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে।

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

কুলিয়ারচরে পাগলী ধর্ষণের স্বাক্ষী দেওয়ায় এক যুবককের উপর হামলার অভিযোগ

প্রকাশিত : ০৭:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১