০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

রায়গঞ্জে খালুর বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ৪র্থ শ্রেণীর ছাত্রী মোছাঃ রুবাইয়া খাতুন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ধানগড়া ইউনিয়নের বিলচন্ডি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবাইয়া খাতুন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেবরাজ গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে।

রুবাইয়ার মামা কামরুল ইসলাম বাবু জানান, ঈদ-ঊল আযহা উপলক্ষে রবিবার তেলিজানা গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে মাসহ পরিবারের অন্য সদস্যরা। সোমবার দুপুর ২টার দিকে নানার বাড়ির অদূরে পুকুরে ওই পরিবারের সাঁতার জানা অন্য দুই শিশু গোসল করতে যায়। পিছু নেয় সাঁতার না জানা রুবাইয়া । পুকুর পাড়ে ছোট ২ শিশুকে রেখে ওদের মধ্যে বড় শিশু মেয়েটি কাপড় আনতে বাড়িতে যায়। এর এক ফাঁকে রুবাইয়া পানিতে নেমে হাবুডুবু খেতে থাকে। অপর শিশু বাড়িতে খবর দিলে সবাই এসে দেখে ততক্ষনে সে তলিয়ে গেছে। শিশু রুবাইয়াকে অচেতন অবস্থায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা অনেক চেষ্টার পর বেলা ৩টার দিকে সে মারা যায় । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

রায়গঞ্জে খালুর বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৮:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১