সাবেক পুলিশ কর্মকর্তা শেখ মহিউদ্দীন (সিনিয়র সহকারি পুলিশ সুপার) আর নেই। তিনি আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজ বাসভবনে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন………………. (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ১৯৫৬ সালের ৫ নভেম্বর গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় বেদগ্রামে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় পরিজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী ২০১৯ সালের ৩০ জুলাই ইন্তেকাল করেন। শেখ মহিউদ্দীন ১৯৭৬ সালে পুলিশ বিভাগে যোগ দেন। ঢাকায় সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শেষ করেন তিনি। কর্মজীবনের বেশির ভাগ সময় তিনি সিআইডিতে কাটিয়েছেন। আজ বাদ জোহর প্রতীক গোল চত্তরে নামাজে জানাযা শেষে তার মরদেহ গোপালগঞ্জ নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।




















