০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

নবীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ইনাতগঞ্জের মোকামপাড়ার আবু সালেহ বাবুর ছেলে মোঃ নাহিদ (০৫) বাচ্চাটি পুকুরে ডুবে মৃত্যু বরণ করেছে। গতকাল ২৭ জুলাই মঙ্গলবার বিকাল ৪টা হতে বাচ্চাটি নিখোঁজ ছিল।

অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধায় এলাকায় মাইকিং করানো হয়। পরে রাত ৯টায় জেলেদের ডেকে জাল ফেলে বাড়ির পেছনের পুকুর হতে তার মরদের উদ্ধার করা হয়। পরবর্তিতে রাত ১:০০ ঘটিকায় নামাজে জানাযা শেষে মোকামপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফুটফুটে বাচ্চা নাহিদের মৃত্যুতে পরিবারে শোকের মাতম। এ ব্যাপারে মৃতের প্রতিবেশি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য, ইনাতগঞ্জ বার্তার সম্পাদক আশাহিদ আলী আশা বলেন, ছেলেটি পুকুরে ডুবে মারা যায়। পরিবারের সবার অগোচরে কিভাবে পুকুরে পড়ে মারা যায় পরিবার তথা প্রতিবেশিরাও বুঝতে পারেনি। বিষয়টি খুবই দুঃখজনক।

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নবীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৩:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১