মাত্র ১০৮০ টাকার বিনীময়ে এম্বুলেন্স যোগে রোগী পরিবহন করা যাবে ময়মনসিংহের যে কোনো জায়গায় । হালুয়াঘাট স্বস্থ্য কমপ্লেক্স হইতে ময়মনসিংহ জেলা সদর হাসপাতালে পরিবহনের কাজে সাশ্রয়ী খরচে যে কেউ গ্রহণ করতে পারবে এমন সেবা। আজ দুপুরে এম্বুলেন্সটি উদ্ভোধনকালে এই ঘোষণা দেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এম্ভুলেন্সের উদ্ভোধন করেন হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। পরে সংসদ সদস্য করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মহড়ায় অংশ নেন। মহড়াকালে এমপি মাস্কবিহীন পথচারিদের মুখে পড়িয়ে দেন মাস্ক। এর আগে উপজেলা প্রশাসন, পৌরসভা ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি অক্সিজেন সিলিন্ডারও হস্তান্তর করেন তিনি। এম্বুলেন্স উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, এসিল্যান্ড তৌহিদুর রহমান, পৌর মেয়র খাইরুল আলম ভুঁঞা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনির আহমেদ, ওসি মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীদের সভাপতি কবিরুল ইসলাম বেগসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




















