মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বোনের বারিতে বেড়াতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই যুবককে আটক করেছে কমলগঞ্জের থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের কালীবিল শ্রমিক লাইনের একটি পরিত্যক্ত স্কুলে।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার মীরা র্্যালীর মেয়ে ছদ্ধনাম স্বপ্না (২৪) কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের কালীবিল শ্রমিক পাড়ার চা শ্রমিক ভগ্নিপতি মুন্না র্্যালীর বাড়িতে বেড়াতে আসেন। প্রতিদিন এর ন্যায় বুধবার সকালে বাড়ির বাহিরে বের হলে
পূর্ব পরিচিত কালিবিল শ্রমিক লাইনের চা শ্রমিক ভুট্টো কূর্মীর ছেলে সঞ্চয় কূর্মীর সাথে দেখা হয়। সে ফুসলিয়ে মেয়েটিকে পাশেই একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে যায়, সেখানে নিয়ে গিয়ে জোর পূর্বক সঞ্জয় কুর্মি ও তার বন্ধু বিকাশ নায়েক মিলে গণধর্ষণ করে। এদিকে মেয়েটির চিৎকার শুনে ভগ্নিপতি মুন্না র্্যালী এগিয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে ভগ্নিপতি মুন্না মেয়েটিকে উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে গিয়ে অভিযোগ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেপার করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান এর নেতৃত্বে, এএসআই সবুজ আহমেদ,আনিছুর রহমানসহ পুলিশের একটি দল কুরমা চা বাগাণ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী সঞ্জয় কুর্মি ও তার বন্ধু বিকাশ নায়েক কে বিকাল সাড়ে ৫ টায় পুলিশ আটক করে।
কমলগঞ্জ থানার এএসআই আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















