০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

রূপগঞ্জে ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার

নারায়নগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের দুই সদস্য কাউসার আহাম্মেদ ওরফে ডাকাত কাউসার ও তার ভাই মাদক ব্যবসায়ী রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কাউসার আহাম্মেদ ওরফে ডাকাত কাউসার ও রাকিব উপজেলার গোলাকান্দাইল পুর্বপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির জানান, ডাকাত কাউসার ও রাকিব গোলাকান্দাইল, বলাইখা, আউখাব, সাওঘাট, বালিয়াপাড়া, দত্তেরকান্দি ৫নং ক্যানেল এলাকাসহ আশ-পাশের এলাকা গুলোতে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। এছাড়া ডাকাতি, ছিনতাইসহ অপরাধ চক্রের সক্রীয় সদস্য তারা। একের পর এক অপরাধমুলক কর্মকান্ড করে বেড়াচ্ছে। পুলিশ তাদের হন্য হয়ে খুঁজছে। গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ গোলাকান্দাইল পুর্বপাড়া এলাকার তাদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ৫’শ পুড়িয়া হেরোইন, ২’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ডাকাত কাউসার ও রাকিবকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের সঙ্গে থাকা দুটি রামদা, দুটি চাইনিজ কুড়াল ও ছোড়া উদ্ধার করা হয়। অভিযানকালে অপরাধ চক্রের সদস্যরা পুলিশের উপর হামলা চালিয়ে ব্যর্থ হয়।  এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে একটি ও অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, ডাকাত কাউসার ও রাকিব গ্রেফতারের সংবাদে এলাকায় সাধারন মানুষের মাঝে স্বস্থ্যি ফিরে এসেছে। এলাকাবাসী পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। সেই সাথে এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য আহবান জানান।

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন,  এলাকায় যেসব সংঘবদ্ধ অপরাথচক্র রয়েছে তাদের সকলকেই আইনের আঁওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও জান মালের নিরাপত্তায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোন অপরাধীর ছাড় নেই।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

রূপগঞ্জে ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার

প্রকাশিত : ০৬:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১