০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর নির্দেশ

গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগের মামলায় ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর পুলিশ মামলা দুটির সুষ্ঠু তদন্তের জন্য তাকে তিনদিন করে ছয়দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় একার বিরুদ্ধে দুটি মামলা হয়।

নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আর একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উলনের বাসা থেকে শনিবার সন্ধ্যায় একাকে আটক করে পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশিত : ০৫:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১