সিরাজগঞ্জের রায়গঞ্জের ভুইঁয়াগাতীতে বাড়িতে জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে স্প্রে ছিটিয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
জানা যায়, শনিবার দিবাগত রাতে সলংগা থানার ভুইঁয়াগাতী গ্রামে প্রভাষক আব্দুর রাজ্জাকের বাড়িতেই এই চুরির ঘটনা ঘটে। এতে চার ভরি স্বর্ণাংলকার ও নগদ ৫০ হাজার খোয়া গেছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, বাড়ির মালিকসহ ৪ জন অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছেন। পরে তাদের স্বজনরা তাদের হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন- প্রভাষক আব্দুর রাজ্জাক (৫৫), তার স্ত্রী লাকী খাতুন (৪৩), তার শ্বাশুড়ী মোমেনা বেগম (৮০) ও মাওলানা আব্দুল মতিন (৫৭)। তারা রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। সলংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।




















