০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বীর মুক্তিযোদ্ধা অনিল সরকারের পরলোক গমন

আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ সরকারের বাবা বীর মুক্তিযোদ্ধা অনিল সরকার পরলোক গমন করেছেন। করোনা আক্রান্ত হয়ে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টায় মারা যান। বীর মুক্তিযোদ্ধা অনিল সরকারের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের নেকজানপুর গ্রামে শনিবার তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল, আজহারুল ইসলাম অপু, আহমাদ রাসেল, সিলেট জেলা সভাপতি আতাউর রহমান বীর মুক্তিযোদ্ধা অনিল সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা তার আত্মার শান্তি কামনা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা অনিল সরকারের পরলোক গমন

প্রকাশিত : ০৮:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১