০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

একটি মহল আতঙ্ক তৈরির অপপ্রয়াস চালাচ্ছে : কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভ্যাকসিন নিয়ে বর্তমানে কোনো সঙ্কট নেই। অথচ একটি মহল ভ্যাকসিন সঙ্কট আছে বলে আতঙ্ক তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। এই স্বার্থান্বেষী মহল সঙ্কটে মানুষের মনোবল ভেঙে দেয়ার অপচেষ্টা করছে।’

সরকারের পরিকল্পনা অনুযায়ী একদিকে টিকাদান কার্যক্রম চলতে থাকবে, অন্যদিকে ভ্যাকসিন আসাও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২ আগস্ট) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী সাত আগস্ট থেকে শুরু হচ্ছে দেশব্যাপী গ্রামপর্যায়ে গণটিকাদান কার্যক্রম। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করতে ইতোমধ্যে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।’

তিনি সংশ্লিষ্টদের ভ্যাকসিন প্রদানের প্রটোকল অনুসরণ করে ধৈর্যের সঙ্গে গ্রামের মানুষদের টিকা প্রদানের আহ্বান জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

একটি মহল আতঙ্ক তৈরির অপপ্রয়াস চালাচ্ছে : কাদের

প্রকাশিত : ০৩:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১