১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দশ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকা থেকে দশ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব।এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
রোববার (১ আগস্ট) বিকেল ৪ টায় র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এর আগে শনিবার ( ৩১ জুলাই) সন্ধ্যা ৬ টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, মোঃ লিটন হাওলাদার (৩৫), মোঃ আলতাফ হোসেন খোকন(৩০),মোঃ আরিফুল ইসলাম আরিফ (২৪), মোঃ এরশাদ (৩৫), মোঃ ফয়সাল আহম্মেদ (২৫), মোঃ হযরত আলী (৩০), মোঃ আবুল হাসেম শেখ (৩২), মোঃ জহির (৩৫), মোঃ নূর ইসলাম লিসন (২৮) এবং মোঃ রতন (২৮)’।র‍্যাব জানায়,একটি চাঁদাবাজ চক্র সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের হুমকি দিয়ে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কর্মীবান্ধব নেতৃত্বে আস্থার প্রতীক মিজানুর রহমান মিজান

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দশ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

প্রকাশিত : ০৫:১৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১